বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিল সরকার

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিল সরকার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে সরকার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এখন থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত বিদ্যমান। প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, জ্বালানি তেল আমদানির ভালো উৎস পাওয়া গেছে এবং আগামী তিন মাসের চাহিদা মেটানোর জন্য ইতিমধ্যেই আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাশিয়ার তেল আমদানির বিষয়ে স্যাংশন ওয়েভার দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছে এবং সরকার আশাবাদী যে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে বাংলাদেশকে তেল আমদানি করার সুযোগ দেবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন স্থন থেকে ইতিমধ্যেই চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। তিন মাসের চাহিদা মেটানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হবে।

এছাড়া, কৃষকদের জ্বালানি তেল সহজলভ্য করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সমস্যা ধরা দিলে তাৎক্ষণিকভাবে তা সমাধান করতে বলা হয়েছে। কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে জেলা প্রশাসকদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

এই উদ্যোগ দেশের জ্বালানি সংরক্ষণ ও অর্থনৈতিক কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন