বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলা নববর্ষের শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ :সংস্কৃতিমন্ত্রী

বাংলা নববর্ষের শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ :সংস্কৃতিমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলা নববর্ষ উদযাপন করার জন্য প্রথাগত শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুরে আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে নববর্ষ উদযাপনের ক্ষেত্রে ভবিষ্যতে এই শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। এটি কোনো রাজনৈতিক দলের নয়। সাধারণ মানুষ থেকে কৃষক সবাই এই আনন্দের অংশীদার। ভোট দেননি এমন মানুষদের জন্যও সরকার সেবা নিশ্চিত করবে।

উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ।

মন্ত্রী আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্থ উদ্বোধন করেন দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

বৈশাখী শোভাযাত্রা বাংলা নববর্ষ উদযাপনের মূল আকর্ষণ হিসেবে বাঙালির ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং উৎসবকে আরও সুশৃঙ্খল ও আনন্দময় পরিবেশে উদযাপন নিশ্চিত করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন