বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অবৈধ মজুদ ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অবৈধ মজুদ ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি  তেল উদ্ধার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সারা দেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিচালিত বিশেষ অভিযানে সম্প্রতি অবৈধভাবে মজুদকৃত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এই অভিযান ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।

উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া অকটেন রয়েছে ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, অবৈধ মজুদ, পাচার এবং কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা প্রতিরোধে এই অভিযান বিশেষভাবে জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিভাগ আরও জানিয়েছে, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করাই মূল উদ্দেশ্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন