বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আজ মন্ত্রিসভা ও সংসদসহ পাঁচ কর্মসূচিতে থাকবেন প্রধানমন্ত্রী

আজ মন্ত্রিসভা ও সংসদসহ পাঁচ কর্মসূচিতে থাকবেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজ (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকসহ মোট পাঁচ ধরনের কর্মসূচিতে অংশ নেবেন। বিকেলেও তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি শিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন।

রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। বৈঠকে জ্বালানি খাতে চাপ কমানো, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস চালু করা, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিস প্রবর্তন, দোকান-মার্কেট ও শপিং মল বন্ধের সময় পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আজকের এই কর্মসূচি দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সমন্বয় বাড়াতে এবং জনগণের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশ করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন