বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকানপাট-শপিংমল

রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকানপাট-শপিংমল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জ্বালানি সংকটের কারণে দেশের সব দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফার্মেসি ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এই সিদ্ধান্তের বিষয়টি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন