মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সংসদীয় বিশেষ কমিটি ২৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যাচাই-বাছাই করছে

সংসদীয় বিশেষ কমিটি ২৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যাচাই-বাছাই করছে
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের মোট ২৬টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটি এসব অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যথার্থতা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট পেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে, কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে।

বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ. এম. মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি. এম. নজরুল ইসলাম। বিশেষ কমিটির আমন্ত্রণে সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানও উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচিত ২৬টি অধ্যাদেশের মধ্যে রয়েছে:

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫

সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

কোড অব ক্রিমিনাল প্র-সিজার (সেকেন্ড এমেন্ডমেন্ট), অর্ডিন্যান্স, ২০২৫

জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-২৫

গণভোট অধ্যাদেশ, ২০২৫

জেলা ও উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন ও পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

রাজস্ব নীতি ও রাজস্ব ব‍্যবস্হাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

ব‍্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

…সহ আরও গুরুত্বপূর্ণ ২৬টি অধ্যাদেশ আলোচনা করা হয়।

কমিটি অধ্যাদেশগুলো চুলচেরা বিশ্লেষণ করে এগুলোর উপযোগিতা যাচাই শেষে দ্রুত সংসদ অধিবেশনে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন