মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় একদল শিক্ষার্থীর হাতে আটক হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।

রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে শিক্ষার্থীরা চিনে ফেলেন এবং সেখান থেকেই তাকে আটকে রাখা হয়।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও আর এস ফাহিম আটকের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন