র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্বভার গ্রহণ

র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি র্যাবের ১২তম মহাপরিচালক।
শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের সাথে যুক্ত হন। তার দীর্ঘ চাকরিজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সরিয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি পিবিআই হেডকোয়ার্টার্স ও রেঞ্জ ডিআইজি চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে মো. আহসান হাবীব কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব র্যাবকে আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।