মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভিয়েতনামের বাজারে বাংলাদেশি আলু রপ্তানি অনুমোদন

ভিয়েতনামের বাজারে বাংলাদেশি আলু রপ্তানি অনুমোদন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অবশেষে বাংলাদেশের আলু চাষি ও রপ্তানিকারকদের জন্য ভিয়েতনামের বাজারের দ্বার উন্মুক্ত হলো। এখন থেকে সরকারিভাবে বাংলাদেশ ভিয়েতনাম রপ্তানি করতে পারবে।

হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি এ অনুমোদন দিয়েছে। ভিয়েতনামের নীতিমালা অনুযায়ী, যেকোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য যাচাই-বাছাই ও পর্যালোচনার পর আমদানির অনুমতি প্রদান করে।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, দেশের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গত মে মাসে নিবন্ধনের আবেদন করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর ভিয়েতনাম সরকার বাংলাদেশকে আলু রপ্তানির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লুৎফর রহমান বলেন, “এই অর্জন একটি বড় মাইলফলক। এটি বাংলাদেশের আলু রপ্তানিকারকদের নতুন সুযোগ দিয়েছে এবং দেশের প্রান্তিক কৃষকরাও সরাসরি উপকৃত হবেন। ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানি কার্যক্রম শুরু হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, আলুর পাশাপাশি তিলসহ অন্যান্য কৃষি পণ্যের রপ্তানির পথও এতে প্রশস্ত হবে। বাংলাদেশি বৈচিত্র্যময় কৃষিজাত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে ভিয়েতনামে দূতাবাস কাজ করছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের কৃষি রপ্তানি খাত নতুন গতি পাবে এবং দেশের কৃষক সমাজকে আরও লাভবান করার সম্ভাবনা তৈরি হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন