মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জ্বালানির দাম বাড়ানো হবে না: তথ্যমন্ত্রী

জ্বালানির দাম বাড়ানো হবে না: তথ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল এবং সরকারের কাছে জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘটিত ঘটনার প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও স্পর্শ করেছে, তবুও দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই। আমরা জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছি না।

তিনি আরও জনগণকে সতর্ক করে বলেন, পাশের দেশের তুলনায় আমাদের দেশের তেলের দাম অনেকটা ভিন্ন। আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয় জ্বালানি কেনার কোনো দরকার নেই।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন