সবার জন্য উন্মুক্ত ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। আগামী ২৬ মার্চ সকাল ৯টায় শুরু হবে এই অনুষ্ঠান, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এবারের আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীরা নির্ধারিত ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘদিন পর আবারও জাঁকজমকপূর্ণভাবে এই কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এ ধরনের প্যারেড বন্ধ ছিল।
বর্তমান সরকারের উদ্যোগে এ বছরের আয়োজনকে কেন্দ্র করে আগেভাগেই প্রস্তুতি শুরু হয়। তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের প্যারেড স্কয়ার মাঠে বিভিন্ন সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যরা নিয়মিত মহড়া দিয়েছেন।
সব মিলিয়ে স্বাধীনতা দিবসের এ আয়োজন ঘিরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা করা হচ্ছে।