শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • চন্দ্রগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল অন্তত ২০ দোকান

    চন্দ্রগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল অন্তত ২০ দোকান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর জেলার কামারহাট বাজার-এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আলিফ স্টোরের স্বত্বাধিকারী বাহার উদ্দিনের গ্যাসের দোকানে চুলা মেরামতের সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

    বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো বাজার এলাকা ঘন ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে।

    আগুনে কাপড়, মুদিপণ্য, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়। অনেক ব্যবসায়ী কিছু বুঝে ওঠার আগেই সর্বস্ব হারান।

    খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাত প্রায় ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় এক ফায়ার সার্ভিস কর্মী আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৭৫ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

    হঠাৎ এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে চরম দুশ্চিন্তা বিরাজ করছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন