বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

    হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট সাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।

    গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৭৯৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

    বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে ছয়জন শিশু ঢাকা বিভাগে এবং একজন সিলেট বিভাগে মারা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, এ সময় সারা দেশে মোট ১ হাজার ২১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। শুধু ঢাকা বিভাগেই ভর্তি রোগীর সংখ্যা ৩৬৩ জন।

    ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৯ হাজার ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৪ হাজার ২৩১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৫২৭ জন শিশু।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের এই ধারাবাহিক বৃদ্ধি টিকাদান ঘাটতি ও রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও ব্যাপক টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর তারা গুরুত্ব দিচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন