বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ময়মনসিংহে হামের প্রকোপ

    ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি

    ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ শিশু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। ফলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে।

    শুক্রবার (২৪ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

    এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৫ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭০২ জন। তবে উদ্বেগজনক বিষয় হলো, এ সময়ে হামের কারণে ১৬ শিশুর মৃত্যু হয়েছে।

    হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আইসোলেশন ওয়ার্ডে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

    চিকিৎসকরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সময়মতো টিকা গ্রহণ, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন