বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মৌলভীবাজার সদর হাসপাতালে নার্সের উপর হামলায় ২জন আহত

    মৌলভীবাজার সদর হাসপাতালে নার্সের উপর হামলায় ২জন আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকার নির্ধারিত ফি আদায়কে কেন্দ্র করে কর্তব্যরত নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দু'জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১শে এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনাটি ঘটে।

    এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের কাছে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের অনুরোধ করেন কর্তব্যরত নার্স। এ কথা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত স্বজনরা নার্সদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে এলে আরও দু'জন আহত হন।

    পরে হাসপাতালের অন্যান্য স্টাফ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে।

    ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায়, সরকারি বিধি অনুযায়ী ফি আদায়ের মতো নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

    মৌলভীবাজার ২৫০ শষ্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, “পেয়িং বেডের নির্ধারিত ফি চাওয়াকে কেন্দ্র করে দু'জন নার্সের ওপর হামলা চালানো হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজীব হোসেন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    এ সময় মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,“ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আরেকজন চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন