ছনদন্ডী গ্রামে রান্নাঘর থেকে বাড়িতে আগুন

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বোয়ালখালীর ছনদন্ডী গ্রামের সারওয়াতলী ২ নাম্বার ওয়ার্ডে রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার ছনদন্ডি গ্রামের ২ নাম্বার ওয়ার্ডের শীল বাড়িতে শংকর শীল ও বনমালী শীলের পাকা ঘরের বন্ধুচলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়।
এদিকে আগুন লাগার পর স্থানীয়রা বোয়ালখালী ফায়ার সার্ভিসে খবর দিলে, খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার আজহারুল ইসলাম ও তাঁর টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে স্থানীয় প্রতিবেশী শিক্ষক সত্যপ্রিয় শীল জানান আগুনের কবলে তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, তিনি জানান আগুন লাগার পর বোয়ালখালী ফায়ার সার্ভিসে খবর দেন, এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন