শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ৫

    ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা দেয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার, ২২ ফেব্রুয়ারি সকালে উপজেলার চরলাপাং এলাকায় এ ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধরা হলেন— নুরুল আমিন (৪০), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম (১৬) ও ইব্রাহিম (৩০)। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। অভিযোগ রয়েছে, ইজারার নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং এলাকা থেকে বালু উত্তোলন শুরু করলে কৃষিজমি ও আশপাশের এলাকায় ভাঙনঝুঁকি তৈরি হয়।
    রোববার সকালে আবারও বালু উত্তোলনের চেষ্টা হলে গ্রামবাসী বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাশ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।

    নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন হাসপাতালে চিকিৎসা নেন। তাদের শরীরে ছররা গুলি লেগেছে, তবে সবাই শঙ্কামুক্ত।

    ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন