শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

    নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাইল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কৃষ্ণনগর  ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আবদুল রাজ্জাকের ছেলে।

    ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল ও তার ছোট ভাই আলকাসের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমার মালিকানা ও ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল।

     এই বিরোধ মীমাংসার জন্য আজ বুধবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের (সাহেব-সর্দার) উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল।

    ​তবে বৈঠক হওয়ার আগেই দুপুরে দুই ভাইয়ের মধ্যে পুনরায় বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্কের মাত্রা বেড়ে গেলে ছোট ভাই আলকাস ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইলের মাথায় সজোরে আঘাত করেন।

    এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

    ​আহত ইসমাইলকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর থেকেই অভিযুক্ত আলকাস ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

    ​খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

     নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান: ​"ভাইদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের গোলযোগ ছিল বলে আমরা জানতে পেরেছি।

     নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" বর্তমানে ওই এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।

     পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন