শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • রকেট এজেন্টের সেলসম্যানকে ছুরিকাঘাত, দেড় লাখ টাকা ছিনতাই

    রকেট এজেন্টের সেলসম্যানকে ছুরিকাঘাত, দেড় লাখ টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্রের মুখে জিম্মি করে রকেট এজেন্টের এক সেলসম্যানকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ৎ

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর বাবুরহাট থেকে রায়পুরে আসার পথে সিকদার রাস্তার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

    আহত ইসমত আউয়াল পাবেল (৩০) রায়পুর শহরের রকেট এজেন্টের সেলসম্যান এবং দক্ষিণ কেরোয়া এলাকার সালামত উল্ল্যা মুন্সি বাড়ির ফিরোজ আলমের ছেলে।

    আহত ইসমত আউয়াল জানান, তিনি হায়দরগঞ্জ বাজার থেকে ব্যবসায়িক লেনদেন শেষে রায়পুরে ফিরছিলেন। পথিমধ্যে দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ডান হাতে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক সময়ে সড়কে ছিনতাই ও দস্যুতার ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন