শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

    চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী (অবঃ সৈনিক) বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান(৩৫)।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, এনামুল হক রাসেল ও তার মা তাদের বাড়ীর প্রায় ৫শ গজ উত্তর দিকে নতুন ভিটা বাড়ীতে সেলো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য রাস্তার পাশে স্থাপনকৃত বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

    জনৈক প্রত্যক্ষদর্শী বলেন, আমেনা বেগম রিনা ও এনামুল হক রাসেলের শরীরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে বালি দিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও বাঁচানো সম্ভব হয়নি তাদেরকে।

    খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে ছুটে যান এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

    থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, লাশের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন