শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাঁটা বন্ধ করলের বিএনপি নেতা

    রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাঁটা বন্ধ করলের বিএনপি নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাঁটা ও গ্রাম্য রাস্তায় দানব ট্রলি চলাচল বন্ধ করে দিলেন উপজেলার ভাদুর ইউনিয়ন সমেষপুর ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি শেখ ফরিদ মজুমদার।

    তিনি মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে জুলু নামের একজন বিএনপি কর্মী একই ইউনিয়নের সমেষপুর গ্রামের হুলার বাড়ি সংলগ্ন কৃষি মাঠে মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা এবং গ্রাম্য সড়কে ট্রলি চলাচল বন্ধ করে দেন।

    তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী জানান- গ্রাম্য রাস্তা দিয়ে ট্রলি চলাচলে অল্প সময়ের মধ্যে রাস্তাগুলো নষ্ট হয়ে চলাচল জনদূর্ভোগ সৃষ্টি হয়। কৃষি জমির মাটি কাটার ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। এসব আইনানুগ ভাবে অবৈধ। বিএনপির এ নেতার এমন উদ্যোগ নিশ্চিত প্রসংশার দাবীদার। আশাকরি দলীয় নেতাকর্মীরা এভাবে এগিয়ে আসলে সমাজ ভালো থাকবে। 

    শেখ ফরিদ মজুদার জানান,সমাজের যেকোন অন্যায়ের বিরুদ্ধে আমাদের দল ও আমরা সচেতন আছি। কেউ কোন দূর্নীতি ও অন্যায় সাথে জড়িত থাকলে ইনশআল্লাহ আমরা  দলমত নির্বিশেষ সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন