শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ইঞ্জিন বিকল নৌকা থেকে ৯ জেলেকে জীবিত উদ্ধার

    ইঞ্জিন বিকল নৌকা থেকে ৯ জেলেকে জীবিত উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছে সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়া একটি মাছধরা নৌকাসহ ৯ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ড জীবিত উদ্ধার করেছে।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

    কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সেন্ট মার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় একটি মাছধরা নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে জানানো হলে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ ঘটনাস্থলে গিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ওই নৌকাসহ নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

    উদ্ধারের পর সেন্টমার্টিনে জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নৌকাসহ তাদেরকে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সমুদ্রে যে কোনো জরুরি পরিস্থিতিতে কোস্ট গার্ড তাৎক্ষণিক সাড়া দিয়ে থাকে। ভবিষ্যতেও জরুরি মুহূর্তে এ ধরনের অভিযান চালানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন