শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • স্বেচ্ছাসেবক দল নেতাকে চিরকুটে প্রাণনাশের হুমকি

    স্বেচ্ছাসেবক দল নেতাকে চিরকুটে প্রাণনাশের হুমকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মতলব উত্তরে ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। পাশাপাশি তারা পলিথিনে মোড়ানো কাফনের কাপড় ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি জানিয়েছে।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর গ্রামের বাড়ি কালীগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

    মফিজুল ইসলাম মুন্না ঢালী মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    চিরকুটে উল্লেখ করা হয়, ‘মফিজ আলম মুন্না (দালাল মুন্না) তুই যা খাওযার খাইয়া লইস, যা করার কইরা লইস, তুই আগুন নিয়ে খেলছত, হাত তো তোর পুরবই, চাইছিলাম তোরে কাফন ছাড়া দাফন দিমু, কিন্তু না উপরের নির্দেশে তোকে কঠিন থেকে কঠিন মৃত্যু দিমু, তাই আজ তোর বাড়িতে পায়ের ধোলু দিয়ে গেলাম, কখনো ভাবিনি তোর সাথে এমন এমন হবে।’

    এতে আরও লেখা হয়, ‘যে রাস্তা দেখায় তার সাথেই গাদ্দারি করস, মুরুবিব মানছস, চেয়ারম্যান হইছস পরবর্তিতে চেয়ারম্যান তো দূরের কথা চাকদার ও হতে পারবি কি না সন্দেহ, আর তোর জানাজা মানুষ পরতে পারে কিনা এবং তোর বডি মানুষ খুঁজে পায় কি না তা সন্দেহ, তোর জন্য আমার একটা সৈনিকই যথেষ্ঠ।’ ইতি বুঝে নিস সাবধান!

    ইউপি চেয়ারম্যান মফিজ আলম মুন্না বলেন, সোমবার দিবাগত রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ পাই। প্রতিবেশী ও পুলিশকে খবর দিই। পরে প্রশাসন এসে দুটো চকলেট বোমাসহ কাফনের কাপড় উদ্ধার করে। তবে তিনি কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা বলতে পারছেন না। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুটি চকলেট বোমা ও কাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। এ ঘটনায় ওই চেয়ারম্যান জিডি করবেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন