শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ষ্টার আইকন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম আওলাদ হোসেন

    ষ্টার আইকন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম আওলাদ হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাংবাদিক ও কলামিস্ট এস এম আওলাদ হোসেন ‘Star Icon Leadership Award ২০২৬’ অর্জন করেছেন। সোমবার বিকেলে রাজধানীর Economic Reporters Forum (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।

    অনুষ্ঠানটি পল্টন টাওয়ার, বিজয়নগর, পুরানা পল্টন-কাকরাইল এলাকায় বিকেল সাড়ে ৩টায় শুরু হয়। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় এস এম আওলাদ হোসেনের পক্ষে তার ছেলে এস এম নাফিউল রিয়াদ (ফাহিম) শুভেচ্ছা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন। এ সময় তিনি আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    দীর্ঘদিন ধরে অন্যায়, অপরাধ ও মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রেখে আসছেন এস এম আওলাদ হোসেন। অর্থ-বিত্ত, লোভ-লালসার প্রতি আকৃষ্ট না হয়ে দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে বলে আয়োজকরা জানান।

    পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস এম আওলাদ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে তার লেখনী অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন