শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • রামগঞ্জে সমেষপুর গ্রামে আবারও বসতঘরে আগুন 

    রামগঞ্জে সমেষপুর গ্রামে আবারও বসতঘরে আগুন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামে বসতঘরে আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটে রোববার গভীর রাতে ওই গ্রামের নজির ভেন্ডারের বাড়ির সফিকুল ইসলামের বসতঘরে।

    সফিকুল ইসলামের পেশায় একজন রাজমিস্ত্রী ও বিএনপি দলের কর্মী। জানা যায়, রাতের আধাঁরে দূর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে সফিকুল ইসলাম ও পরিবারের লোকজন চিৎকার দিলে বাড়ির সহ আশপাশের লোকজন  ছুটে আসেন এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে তাঁর প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। 

    এর আগে শুক্রবার রাতে একই গ্রামের নুর হোসেনের বসত ভবনে আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। নুর হোসেন রামগঞ্জ বাজার ব্যবসায়ী ও জামায়াত কর্মী। 

    এ সব ঘটনায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড  বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আহবান জানান আইনশৃঙ্খলা বাহিনীকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন