শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মন্দির মহোৎসব পরিদর্শন

    বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মন্দির মহোৎসব পরিদর্শন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের বার্ষিক মহোৎসব পরিদর্শন করা হয়েছে।

    শনিবার (১৪ই ফেব্রুয়ারী) রাত ৯টায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী, নাথপাড়া প্রয়াত হরিপদ সাধুর বাড়িতে আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের ৫৩তম বার্ষিক পূজা, মহতী ধর্মসভা, অধিবাস কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দ।

    এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা শিক্ষক জগন্নাথ নাথ, শিক্ষানুরাগী সজীব নাথ, সজল নাথ, স্বরূপ নাথ প্রমূখ।

    এ সময় সাংবাদিক বিপ্লব জলদাস বলেন, ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও হৃদ্যতা বাড়ে, হিংসা বিদ্বেষ দূরীভূত হয় এবং ধর্মীয় অনুষ্ঠান অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন হিসেবে কাজ করে, যা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাবাহক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন