নবীনগরে ধানের শীষে জয়ী হলেন অ্যাডভোকেট এম এ মান্নান

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ৭৬৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সিনিয়র সিটিজেন অ্যাডভোকেট এম এ মান্নান।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়ের মালা পরলেন।
ভোটের চিত্র ও পরিবেশ: গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ২১টি ইউনিয়নের মোট ১৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত চলে এই ভোটযুদ্ধ। ভোটারদের দীর্ঘ লাইন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ভোট গণনা শেষে রাতে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট এম এ মান্নান ১ হাজার ব্যবধানে জয়লাভ করে নির্বাচনী ছক
অনুযায়ী শীর্ষ তিন প্রার্থীর প্রাপ্ত ভোট,
১ মোঃ আব্দুল মান্নান বিএনপি ধানের শীষ ৮৪৭৬১
২ কাজী নাজমুল হোসেন তাপস স্বতন্ত্র ফুটবল ৮৩৯৯৫
৩ আমজাদ হোসেন খেলাফত মজলিস রিকশা ৫৭৭৪৯
(তালিকায় থাকা অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নজরুল ইসলাম নজু ২০৫৮৮ ভোট এবং জাতীয় পার্টির নাহিদা জাহান ২৫৯ ভোট পেয়েছেন।)
বিজয় ঘোষণার পর অ্যাডভোকেট এম এ মান্নানের সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন।
নবীনগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।