বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

হামলার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করলেন সারজিস

হামলার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করলেন সারজিস
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা এনসিপি সদস্যদের উপর হামলা চালিয়েছেন।

সারজিস আলম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি বিএনপি নেতাকর্মীরা এমন কর্মকাণ্ড করতে থাকেন, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা নিজেদের এবং দলের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পঞ্চগড়ে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে টানাপোড়েন সামলানো না গেলে আরও বড় সংঘর্ষের আশঙ্কা থাকতে পারে।

এনসিপি দাবি করেছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যেতে চায় এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

অভিযোগ করে সারজিস আলম বলেন, প্রায় ৩০টির মতো জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। তাদের রক্তাক্ত করা হয়েছে, বাড়িঘর-দোকানপাটে হামলা করা হয়েছে।

বিএনপির স্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী সন্ত্রাসী কায়দায় এমন কার্মকাণ্ড করছে। 
এনসিপির এই নেতা বলেন, আমরা চেয়েছিলাম, নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক, তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের পুরনো রাজনৈতিক নোংরা কালচার, প্রতিহিংসার রাজনীতি ছুড়ে ফেলে দিয়ে সুন্দর গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করবে। যার যেটা দল, যার যেটা পছন্দের প্রার্থী, সে সেখানে রাজনীতি করবে। কিন্তু বিজয়ী হয়ে প্রতিপক্ষকে থাকতে না দেওয়া, আক্রমণ করা, রক্তাক্ত করা, হুমকি দেওয়া— এগুলো স্বৈরাচারী চরিত্র।

বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হতে চায়, আমরা মনে করি তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের পতন অনিবার্য হয়ে পড়বে। 

 তিনি বলেন, বিএনপি এক দিনে যা শুরু করেছে, এটা যদি তারা করতে থাকে, তারা দুই বছর ঠিকমতো টিকতে পারবে না। 

 বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে সারজিস বলেন, আপনারা কয়দিন আগেও ভুক্তভোগী ছিলেন, নির্যাতিত ছিলেন।

একই চরিত্র যদি আপনারা দেখান, সামনে আপনাদের অবস্থা এর চেয়েও খারাপ হবে। যদি আপনারা আমাদের কাজে বাধা দেন, মিথ্যা মামলা দিতে চান, হুমকি-হয়রানি করতে চান, আমরা একটা লিমিট পর্যন্ত সহ্য করব, এরপর আর ছাড় দেব না। 
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন