বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নবনির্বাচিত এমপির নামসহ সরকারি গেজেট জারি

 নবনির্বাচিত এমপির নামসহ সরকারি গেজেট জারি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের (এমপি) নাম-ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রকাশিত এ গেজেটে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়। তবে দুটি আসনে ফলাফল স্থগিত রাখে কমিশন।

ইসি সূত্র জানায়, নির্বাচনের ফলাফল চূড়ান্ত হওয়ার পর আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক স্বীকৃতি সম্পন্ন হলো।

গেজেট প্রকাশের পর এখন শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হবে। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ নিতে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই এ গেজেট প্রকাশ করা হলো। এর ফলে নতুন সংসদ গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এবার আনুষ্ঠানিকতা শেষে ২৯৭ আসনের গেজেট ঘোষণা করলো ইসি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটেরও গেজেট প্রকাশ করেছে ইসি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন