শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ১০

    লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ১০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

    আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-৩ আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চবিদ্যালয়, মেঘনা বাজারের পাশে একটি কেন্দ্রে, ভবানীগঞ্জে এবং লক্ষ্মীপুর-২ আসনের বিজয়নগর উচ্চবিদ্যালয় ও হাসন্দিসহ কয়েকটি জায়গায় বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

    লক্ষ্মীপুর সদর আসনের পাশাপাশি অন্য তিন আসনেও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ।

    লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম বলেন, কয়েকটি কেন্দ্রে বিএনপির সন্ত্রাসীরা ভোটারদের ভোট দিতে বাধা প্রদান ও কয়েকটি কেন্দ্রে হামলা করেছে। প্রশাসনকে জানানোর পরও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

    অন্যদিকে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতের প্রার্থীর লোকজন বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের ওপর হামলা করছে। এখন পর্যন্ত ‍সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারটি আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি সোনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন