শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • নবীনগরে নির্বাচনী প্রস্তুতি শেষ: ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাচ্ছে

    নবীনগরে নির্বাচনী প্রস্তুতি শেষ: ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাচ্ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর জাতীয় গণভোটকে কেন্দ্র করে উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে

     ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে। আজ বুধবার দুপুর থেকেই নবীনগর সদর থেকে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌর এলাকার সকল ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর কাজ শুরু হয়েছে।

    ​সকাল থেকেই নবীনগর শহরের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। 

    এরপর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।

    ​উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল কেন্দ্রে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

     প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের সদস্যরা। সাধারণ ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

    ​ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় এক প্রিজাইডিং কর্মকর্তা বলেন, "আমরা সকল প্রস্তুতি নিয়ে কেন্দ্রের দিকে যাচ্ছি।

    আশা করছি আগামীকাল সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।"

    ​উল্লেখ্য, এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং 'জুলাই জাতীয় সনদ' অনুমোদনের জন্য গোলাপি ব্যালটে গণভোট অনুষ্ঠিত হবে।

     আগামীকাল সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।

     দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে নবীনগরের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন