শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • চট্টগ্রামে কৃষকদলের আহ্বায়ক ইয়াবাসহ আটক

    চট্টগ্রামে কৃষকদলের আহ্বায়ক ইয়াবাসহ আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে যৌথবাহিনী গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দীন সুমনকে ইয়াবাসহ আটক করেছে। অভিযানে তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আটক সালাউদ্দীন সুমন একই এলাকার সাহেব মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ মিয়া মাস্টারের ছেলে। তিনি উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের নির্বাচনী সমন্বয় কমিটির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানের সময় সালাউদ্দীন সুমনের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

    এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়।

    বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ভোররাতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন