ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষের পক্ষে ড্যাবের প্রচারণা ও মিছিল

ব্রাহ্মণবাড়িয়া -৩ সদর ও বিজয়নগর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ও মিছিল করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে মিছিল টি বের হয়ে শহরের বিভিন্ন বিভিন্ন স্থান পদক্ষিণ করে পুনরায় সদর হাসপাতালে এসে শেষ হয়।
আয়োজিত এই প্রচারণা ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাক্তার মোঃ মকবুল হোসেন, সহ সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাক্তার পিবি রায় সুপ্রিয়, জেলা বিএনপির সদস্য ডাক্তার শারমিন সুলতানা, ড্যাবের সদস্য ডাক্তার মুসা খান,ডাক্তার আশরাফ, ডাক্তার কিরন, ডাক্তার মুসাব্বির, ডাক্তার আল আমিন,ডাক্তার রিয়াজুল,ডাক্তার শাখাওয়াত, ডাক্তার সিফাত,ডাক্তার রাগিব,ডাক্তার রাজেশ, ডাক্তার ওমর, ডাক্তার রিয়াদ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির মোঃ মনিরুল আলম, মোঃ আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্লিনিকের নার্স ও কর্মচারী বৃন্দ ।
ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ ।
এসময় বক্তরা ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণমানুষের সমর্থনে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।