শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • বোয়ালখালীতে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    বোয়ালখালীতে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন)(প্রত্যাশা-২) এর মানবিক সংগঠন "প্রবাসবন্ধু ফোরাম"র ত্রৈমাসিক এক সভা ৮ ফেব্রুয়ারি বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।

    উপজেলা সদরস্থ খায়ের মঞ্জিল এলাকায় ব্র্যাক অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবাস বন্ধু ফোরাম বোয়ালখালীর সভাপতি ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি  সাংবাদিক অধীর বড়ুয়া। 

    ব্র্যাক সমন্বয়কারী জুয়েল সরকার এর স্বাগত বক্তব্য ও প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক রানু মজুমদার এর উপস্থাপনায় এ সভায় প্রধান আলোচ্যক ছিলেন- ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন) (প্রত্যাশা-২) এর চট্টগ্রাম এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম।

    সাধারণ সম্পাদক রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রবাস বন্ধু ফোরামের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি শিক্ষক উৎপল বড়ুয়া, শ্রমিকনেতা পল্টু কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য  সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক রাবেয়া আক্তার,অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা  হাজী ছয়ীদুল ইসলাম, নমিতা চক্রবর্তী, দিলুয়ারা বেগম, কোহিনুর আক্তার, মিনা দে, শাহিদা বেগম, শামীমা আক্তার, শিক্ষিকা পুষ্প রানী বনিক প্রমুখ।

    এসভায় অবৈধ পথে বিদেশ যাওয়ার নানান কুফল, বিদেশে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্থদের নানান সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোকপাতসহ প্রবাস বন্ধু ফোরামের কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন