হাসনাতের আসনে বিএনপির সমর্থণ পেলেন আবু হানিফ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হঠাৎ করেই পাল্টে গেছে রাজনৈতিক হিসাব-নিকাশ। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া এবং হাইকোর্টে রিট খারিজের মধ্য দিয়ে এ আসনে ধানের শীষ প্রতীক কার্যত মাঠের বাইরে চলে গেছে।
এই প্রেক্ষাপটে বিএনপি জোট গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে (ট্রাক প্রতীক) আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দেবিদ্বার আসনে নির্বাচনী লড়াই এখন মূলত দুই জোটের মধ্যে সীমাবদ্ধ জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি-সমর্থিত জোট প্রার্থী জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা এখন থেকে জোট প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।
তিনি বলেন, দলের নিজস্ব প্রার্থী না থাকায় হাইকমান্ডের নির্দেশে গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে এবং দেবিদ্বারের ভোটারদের ট্রাক প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে বিএনপির সমর্থনে সন্তোষ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবু হানিফ। তার মতে, এই সিদ্ধান্তে তাদের প্রার্থীর অবস্থান আরও সুসংহত হয়েছে এবং নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে।
সব মিলিয়ে ধানের শীষের অনুপস্থিতিতে নতুন এই রাজনৈতিক সমীকরণ দেবিদ্বারের ভোটের মাঠে কী প্রভাব ফেলে সেটিই এখন দেখার বিষয়।