শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২ শীর্ষ সন্ত্রাসী

    লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২ শীর্ষ সন্ত্রাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সেনাবাহিনী।

    আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান ও আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব । 

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী আলেয়াপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ইমরান ও সজিবের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

    আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। 

    অভিযান শেষে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন