শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ফরিদগঞ্জে বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদের পথসভা ও গণসংযোগ

    ফরিদগঞ্জে বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদের পথসভা ও গণসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থান জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের নতুন পথ খুলে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

    ​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ধারাবাহিক পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

    ​লায়ন হারুন বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর এবারের নির্বাচন জনগণের জন্য নিজেদের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র প্রতীক ‘ধানের শীষ’। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার বিভ্রান্তিতে কান না দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

    বিএনপির ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই কর্মসূচিতে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা ও নারীদের অধিকার রক্ষার বিশেষ পরিকল্পনা রয়েছে। এসব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই।

    পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাছির আহাম্মেদ, বিএনপি নেতা সুমন মেম্বার, সুমন হাওলাদার, আজাদ পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্যের পুত্র সাদমান সাকিব অপূর্ব, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক পাটওয়ারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন