শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধ নয়, সংঘাত এড়াতেই প্রস্তুতি: সেনাপ্রধান
  • লক্ষ্মীপুরে ২১৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

    লক্ষ্মীপুরে ২১৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মোট ৪৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। 

    নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

    নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, জেলার চারটি আসনের ৪৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২১৮টি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এসব কেন্দ্রের মধ্যে নারী ভোটারদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিয়েও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।

    নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে রয়েছেন এক হাজার ৩১৩ জন পুলিশ সদস্য, ৬০০ জন আনসার সদস্য, ২০০ জন বিজিবি সদস্যসহ বিপুল সংখ্যক সহায়ক বাহিনী। ভোটের আগের দিন থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।

    ভোটার পরিসংখ্যান অনুযায়ী—লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে পৌরসভাসহ ১০টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ২৬৬ জন।

    লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর অংশ) আসনে পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১৬২ জন।

    লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৬০৫ জন।

    লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ২৯৩ জন।

    নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রায় ছয় হাজার নির্বাচনী কর্মকর্তা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্থায়ী ও ভ্রাম্যমাণ টহল জোরদার করা হয়েছে।

    জেলা প্রশাসন সূত্র জানায়, আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এদিকে, কয়েকটি আসনে প্রার্থীদের মধ্যে পারস্পরিক অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

    সংশ্লিষ্টদের আশা, পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতায় লক্ষ্মীপুরের চারটি আসনে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন