শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধ নয়, সংঘাত এড়াতেই প্রস্তুতি: সেনাপ্রধান
  • জামায়াত আমেরিকার সাথে গোপন আঁতাত করছে

    জামায়াত আমেরিকার সাথে গোপন আঁতাত করছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন বন্টন সংক্রান্ত মতভেদের পর জামায়াত জোট থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম লক্ষ্মীপুরের এক নির্বাচনি জনসভায় জামায়াতের কঠোর সমালোচনা করেছেন। তিনি জামায়াতের সাথে মার্কিন সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে বলেন, জামায়াত আমেরিকার সাথে গোপন আঁতাত করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়।  

    রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

    চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না। জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। 

    জামায়াতের একমাত্র ভিন্ন ধর্মের প্রার্থী কৃষ্ণনন্দীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন- জামায়াত কোনো ইসলামী দল না। তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে, যে নীতিতে হাজার হাজারর মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেতো, খুন হয়ে যেতো এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।

    ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, যদি দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই একত্রিত হয়ে হাতপাখায় ভোট দেন।

    সমাবেশে লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুলল্লাহ'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন