শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধ নয়, সংঘাত এড়াতেই প্রস্তুতি: সেনাপ্রধান
  • ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দুইটি দেশিয় ওয়ান শ্যুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। গতকাল (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এ সব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

    র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

    এ সময় শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দুইটি দেশিয় ওয়ান শ্যুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে। আর উদ্ধারকৃত অস্ত্র-কার্তুজ সদর মডেল থানায় জমা দেয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন