রাজনৈতিক মাঠে বিএনপি–বিজেপির সমন্বয়ের কথা জানালেন পার্থ

ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমি ভোলাকে হয়তো সিঙ্গাপুর বানাতে পারবোনা, তবে ভোলার মানুষ যাহাতে শান্তিতে বসবাস করতে পারে, এবং ভোলার মানুষের জীবন যাত্রার মান কিভাবে উন্নত করা যায় সেই ব্যাবস্থা করবো। কোন হিংসা নয়, কোন বিদ্বেশ নয়। আমারা বিএনপি -বিজেপি কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করবো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার শহরের নতুন বাজার এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকের গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ, আমরা কারো সাথে কোন মারামারি হানাহানি করবোনা। হাতপাখা এবং দাঁড়িপাল্লা সহ অন্য যারা ভোলা সদর আসনে নির্বাচন করছেন আপনাদের সাথে আমাদের কোন বিভেদ নাই। আসুন আমরা সবাই মিলে সুন্দর একটি বাসযোগ্য ভোলা গড়ি। আগামীতে আমরা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে ইনশাআল্লাহ নির্বাচনী বিতরনী পার হবো। যাকে ভোলার মানুষ নির্বাচিত করবেন আমরা তাকে স্বাগত জানাবো। আমরা কারো সাথে কোন অন্যায় করতে চাইনা,কোন প্রতিশোধ নিতে চাইনা।আমরা সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক সুন্দর ভোলা গড়ে তুলবো, আসুন আমরা এই অঙ্গীকার করি।
তিনি আরো বলেন, কোন মানুষের মনে রাগ ক্ষোভ নিয়ে শান্তিতে থাকা যায়না। আমার পুর্বে এই ভোলায় বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর চাচাকে নমিনেশন দিয়েছিল। চাচা ১৭ বছর ভোলায় বিএনপির জন্য অনেক কাজ করেছিলেন। বিএনপির অনেক নেতা কর্মীর অনেক ত্যাগ আছে, অনেক রক্ত ঝরেছে, জীবন চলে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব তাদেরকে বুকে টেনে নিয়ে কাজ করা। বিএনপি-বিজেপি ভাই ভাই ঐক্য ছাড়া বিকল্প নাই। এই ভোলায় যদি আমি এমপি হতে পারি, তাহলে গোলাম নবী আলমগীর চাচাকে আমি মুরব্বি করে মাথায় রাখবো। আমি আজকে ভোলায় আসার আগেও তার সাথে দেখা করে দোয়া নিয়ে ভোলার মাটিতে পা দিয়েছি। আসুন আমরা আজকে থেকে সকল বেধা ভেদ ভূলে গিয়ে গরুর গাড়িকে নির্বাচিত করার জন্য মানুষের কাছে যাই। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করি। একটা কথা মনে রাখবেন, এই ভোলায় আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর কোনদিন অন্যায় করেনি আমিও কোনদিন অন্যায় করবোনা কথা দিলাম। আপনাদের মাথায় একটি কথা রাখতে হবে, ১২ ফেব্রুয়ারী আপনি তাকেই ভোট দিবেন যে আপনাদেন জন্য একটি মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু নিয়ে আসতে পারবে,ভোলাকে সন্ত্রাস মুক্ত করতে পারবে আপনারা তাকেই ভোট দিবেন।
এর আগে দুপুরে ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলার খেয়াঘাটে পৌঁছালে ভোলা-১ আসনের জোট প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঘিরে নেতাকর্মীদের ঢল নামে। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা ফুলের তোড়া, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রিয় নেতাকে স্বাগত জানান।
ভোলা সদর আসনে বিজেপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।