সোমবার, ১৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ ঈদে শ্রমিকদের সুবিধার্থে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি ঘোষণা দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্রীর রহস্যজনক মৃত্যু সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা; স্বপ্নভঙ্গ কোটি ভক্তের নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

    ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি বিষয়ে সংবাদ ব্রিফিং করেছেন ভোলা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান। সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান বলেন, ইসলামী আন্দোলন মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিয়ে পথচলা শুরু করেন, যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত হয়, ইসলামপন্থীরা শক্ত অবস্থান নিতে পারে, ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং সবার সমন্বয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে ওঠে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই ‘এক বক্স নীতি’ বাস্তবায়নের বদলে ভেস্তে যাওয়ার পথে।

    এক বক্স নীতি বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ হিসেবে তিনি বলেন, এই নীতিতে সবশেষে যুক্ত হওয়া একসময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, বর্তমানে লিবারেল ডেমোক্রেটিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি করেছে। দলটি যুগপৎ আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রমে একসঙ্গে আগ্রহের সঙ্গে অংশ নিলেও আসন সমঝোতার আলোচনায় ভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় প্রাপ্তিকে অধিক প্রাধান্য দেওয়া, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে বিবেচনা করা এসবই ঐক্যের পরিপন্থী।

    সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেক। তিনি বলেন, ভোটের এক বক্স নীতি শুরু করেন চরমোনাই পীর সাহেব, পরে জামায়াতে ইসলামী এতে যুক্ত হয়। এর আলোকে দেশের বিভিন্ন বিভাগে ইসলামী আন্দোলন ও জামায়াত একসঙ্গে সমাবেশ করে। তফসিল ঘোষণার পর ৮ দলের লিয়াজোঁ কমিটির কয়েকটি বৈঠকে তারা অনুপস্থিত থাকে। আমরা দেখেছি তারা ভেতরে ভেতরে ভারতের সঙ্গে বৈঠক করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছে। তারা ছলচাতুরী করেছে। যেদিন এনসিপিকে তারা ৩০টি আসন ছেড়ে দেয়, সেদিন লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। জামায়াত নেতা ডা. তাহের অসুস্থতার কথা বলে সেই বৈঠকে অংশ নেননি। ইসলামী আন্দোলন মিথ্যার রাজনীতি করেনি, নীতি-নৈতিকতা বিসর্জন দেয়নি। জোট থেকে আলাদা হওয়ার পর থেকে আমরা মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। 

    সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আক্তার হোসাইন,প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন