শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: যুবকের মৃত্যু

নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: যুবকের মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার দোলাবাড়ি নামক স্হানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম ওসমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

এই ঘটনায় মোটরসাইকেলের অন্য এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
​আজ শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ মহাসড়কের নবীনগর পৌরসভার দোলাবাড়ি গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত শামীম ওসমান নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়া এলাকার  বাসিন্দা বলে জানা গেছে। তার পিতার নাম  জহির মিয়া 

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শামীম ও তাঁর এক সঙ্গী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। 

পথে দোলাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী 'প্রান্তিক পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং আরোহী শামীম ঘটনাস্থলেই প্রাণ হারান।

​ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বাসের নিচ থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় একই এলাকার  খোকন মিয়ার ছেলে মাকসুদ (২৬)  আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

​পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

​দুর্ঘটনার সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। চালককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন