সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • এইচএসসি ফরম পূরণের সময়সীমা বাড়ালো শিক্ষা বোর্ড

    এইচএসসি ফরম পূরণের সময়সীমা বাড়ালো শিক্ষা বোর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ এবং ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

    বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় তাদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যারা আগে ফরম পূরণ করতে পারেনি, তারা এখন নতুন সময়ের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন