চলতি বছরের শেষের দিকে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

চলতি বছরের শেষের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিমান খাতের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে এবং বাংলাদেশ বিমান আর লোকসানে যাবে না—এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি যাত্রী ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও জানান, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে, যাতে দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়।
সরকারের লক্ষ্য হলো এসব পর্যটন কেন্দ্রকে লাভজনক ও আকর্ষণীয় করে তোলা, যাতে বিদেশে না গিয়ে পর্যটকরা দেশেই ভ্রমণে আগ্রহী হন বলে জানান তিনি।