বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী "কালকিনি সাংবাদিক ইউনিয়ন" এর আত্মপ্রকাশ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
  • নতুন সিদ্ধান্তে বাস ভাড়া বাড়াল সরকার

    নতুন সিদ্ধান্তে বাস ভাড়া বাড়াল সরকার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। একইভাবে আন্তঃজেলা পরিবহনের ভাড়াও সমপরিমাণে বৃদ্ধি পেয়েছে।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

    তিনি বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। তবে আলোচনার পর ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২.৪২ পয়সা থেকে বেড়ে ২.৫৩ পয়সা হয়েছে। আন্তঃজেলা বাস ভাড়া ২.১২ পয়সা থেকে বেড়ে ২.২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া মিনিবাসের ভাড়াও ১১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগে যা ছিল ২.৩২ পয়সা, এখন তা বেড়ে ২.৪৩ পয়সা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন