শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাটহাজারীর সরকারহাটে কিউর হেলথ ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন

হাটহাজারীর সরকারহাটে কিউর হেলথ ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নে সরকারহাট বাজার ডিসি রোড এ সর্বাধুনিক প্রযুক্তিতে সর্বোত্তম সেবার প্রত্যয়ে কিউর হেলথ ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারী ২৬ সরকারহাট বাজার এর নাঙ্গলমোড়া রোড এর ইসলাম টাওয়ার এ নির্ভুল রির্পোট নিশ্চিত চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে উক্ত কিউর হেলথ ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন হয়।

এ সময় হেলথ ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম সুজন বলেন অনেক দিনের স্বপ্ন নিয়ে আমরা হেলথ ডায়াগনস্টিক সেন্টার চালু করতেছি,আমাদের সর্বোচ্চ সেবা হবে মানব সেবা,তা ছাড়া ভালো মানের চিকিৎসা সেবা এবং নির্ভুল রির্পোট প্রদান করা আমাদের মূল লক্ষ্য।কোনো রোগী যেন কিউর হেলথ ডায়াগনস্টিক সেন্টার থেকে কষ্ট পেয়ে না যায় সে দিকে বিশেষ নজর রাখবেন বলে জানাই তিনি।

বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার এবং প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন, হৃদরোগ,মেডিসিন,হরমোন ও ডায়াবেটিস, কিডনি,লিভার,পরিপাকতন্ত্র, নাক, কান, গলা,চর্ম ও যৌন, অর্থোপেডিক্স, নিউরোলজি,বাত-ব্যথা, শিশুরোগ,নবজাতক,সাইকিয়াট্রিক,সেক্সুয়াল,শ্বাসকস্টের রোগের নির্ভুল চিকিৎসা হবে জানাই কিউর হেলথ ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন এইচ এম রাশেদ খাঁন, শওকত আরা খানম, মোঃ সোহেল, জিষু দে, মামুন, ওবায়দুল, অধ্যাপক সাইফুদ্দিন খালেদ চৌধুরী, ডাঃ এস এম অভিক চৌধুরী রায়হান, ডাঃ রাশেদ, মোঃ নেজাম উদ্দিন,ডাঃ আনোয়ার হোসাইন, ডাঃ মাহফুজুর রহমান খাঁন,ডাঃ মুহাম্মদ আশরাফুর রহমান, ডাঃ মোঃ রোবায়েত হাসান,ব্যবসায়ী বাচ্চু চৌধুরী সহ প্রমুখ।

শুভ উদ্বোধনে মোনাজাত পরিচালনা করেন হাফেজ জামসেদ আল মোবারক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন