মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আপিলের প্রথম ঘণ্টায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপিলের প্রথম ঘণ্টায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১২টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬টি আপিল মঞ্জুর এবং ৫টি আপিল বাতিল করা হয়েছে। একজন প্রার্থী শুনানিতে অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি দেওয়া হয় ১০টা ৪৫ মিনিটে।

আপিল শুনানিতে দেখা গেছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মন্ডলের দ্বৈবচয়নের ভোটারদের গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে, নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে, পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় কোন স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনও পর্যন্ত শুনানিতে অনুপস্থিত রয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন