শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

প্রার্থিতা ফিরলো না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুলের

প্রার্থিতা ফিরলো না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুলের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‎আপিল করেও প্রার্থিতা ফিরলো না চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুলের

‎দ্বৈত নাগরিত্বের কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর এ কে এম ফজলুল হকের বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পাওয়া যায়নি আপিল শুনানিতেও।

‎সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে ফজলুল হকের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না।

‎এর আগে, রোববার শুনানিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ফজলুল হক। তাই এ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন তার মনোনয়নপত্র বাতিল করেন। এরপর শুনানিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন।

‎শুনানি শেষে ফজলুল হক বলেন, আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মত নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সাথে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।

‎চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ আসন ধরা হয় নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনক। এ আসনে বিএনপির প্রার্থী দলের দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। জামায়াত-বিএনপির প্রার্থীসহ মোট ১২ জন এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

‎গত ২৮ ডিসেম্বর ফজলুল হকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও তিনি তা ত্যাগ করেছেন বলে হলফনামায় দাবি করেছিলেন।

‎উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। শনিবার থেকে শুরু হওয়া শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন