মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভোটারদের সচেতন করতে দেশজুড়ে গণভোট সচেতনতা কর্মসূচি

ভোটারদের সচেতন করতে দেশজুড়ে গণভোট সচেতনতা কর্মসূচি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোট বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তৃণমূল পর্যায়ে গণভোট সম্পর্কে কোনো অস্পষ্টতা বা বিভ্রান্তি দূর করতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনগুলোর প্রতিনিধি প্রশিক্ষিত করা হচ্ছে।

এর অংশ হিসেবে রোববার (১১ জানুয়ারি) বরিশালে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন। আগামী কয়েক দিনে দেশের অন্যান্য বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়িত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচি পরিচালনা করছে:

বিভাগ, জেলা ও উপজেলা কর্মকর্তাদের প্রশিক্ষণ: বিভাগীয় কমিশনারের কার্যালয়

ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ: ইসলামিক ফাউন্ডেশন

সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভবিষ্যৎ কর্মসূচি:

১২ জানুয়ারি: রাজশাহী

১৪ জানুয়ারি: রংপুর

১৫ জানুয়ারি: চট্টগ্রাম

১৭ জানুয়ারি: ঢাকা

১৯ জানুয়ারি: ময়মনসিংহ

২২ জানুয়ারি: সিলেট

২৪ জানুয়ারি: খুলনা

মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বিভাগীয়, জেলা ও উপজেলা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সিনিয়র শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক, দোকান মালিক সমিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমিতির প্রতিনিধি, এনজিও প্রধান, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি এবং বিভাগীয়, জেলা, উপজেলা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সচেতন করার লক্ষ্যে কার্যক্রম চালানো হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন